|

Advertise with us

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কল সেন্টার চালু

  |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কল সেন্টার চালু

গ্রাহকদের পলিসি-সংক্রান্ত তথ্য ও সহায়তা দিতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. কল সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পলিসিহোল্ডাররা প্রয়োজনীয় তথ্য, জিজ্ঞাসা ও সেবা নিতে পারবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম কল সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পলিসিহোল্ডাররা এখন থেকে পলিসি সার্ভিসিং-সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

কল সেন্টার হটলাইন: +৮৮০৯৬১০৯১০০৭৫
সেবার সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা (শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)

কল সেন্টার উদ্বোধনকালে মো. জালালুল আজিম বলেন, ‘কল সেন্টারের মাধ্যমে পলিসিহোল্ডারদের প্রশ্নের উত্তর দেয়া এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া সহজ হবে।’

তিনি বলেন, ‘পলিসি বিক্রির পর পুরো মেয়াদজুড়ে গ্রাহকদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ ও সেবা কার্যক্রম আরও সহজ করার লক্ষ্যেই এই কল সেন্টার চালু করা হয়েছে।

Advertise with us
Advertise with us
তিন দেশ থেকে দেড় লাখ...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে স্টেশন সংস্কার ও সব...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
যানজট নিরসন ও বাইপাস সড়কের...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়াও
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে ভারতের ইলিশ আমদানি...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact