|

Advertise with us

তেল খালাসের দায়িত্বে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান, বিপিসির ব্যয় ১৯৪৬ কোটি টাকা

  |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেল খালাসের দায়িত্বে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান, বিপিসির ব্যয় ১৯৪৬ কোটি টাকা

তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল’। পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিতে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে এ অর্থ পরিশোধ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

প্রস্তাব অনুযায়ী, ‘সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে ডাবল পাইপলাইন স্থাপন’ প্রকল্পের বাস্তবায়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে পুনঃদরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

পরবর্তী প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল’–কে নির্বাচনের সুপারিশ করে।

প্রস্তাব অনুযায়ী, কর ও মূল্য সংযোজন কর ছাড়া প্রতিষ্ঠানটির দর ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। কর ও মূল্য সংযোজন করসহ বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা।

এই অর্থে পাঁচ বছরের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি।

সিঙ্গেল পয়েন্ট মুরিং ব্যবস্থা সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি তেল দ্রুত খালাস করে পাইপলাইনের মাধ্যমে তেল স্থলভাগে নেওয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো।

Advertise with us
Advertise with us
মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়াও
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে ভারতের ইলিশ আমদানি...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুটি বাস পুড়িয়ে জনগণকে ভয়...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
এ বছর স্থানীয় সরকার নির্বাচন...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact