|

Advertise with us

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা, উত্তেজনা

  |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা, উত্তেজনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের কর্মকর্তারা। উচ্ছেদ করা হলে কোথায় গিয়ে থাকবেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সময় চেয়েছেন সেখানে প্রায় ৩০ বছর ধরে বসবাস করে আসা ৩০০টির বেশি পরিবারের সদস্যরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুমিরা জোড়ামতলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে কেওয়াইসিআর ইন্ডাস্ট্রির পাশে রেলওয়ের জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে যান ম্যাজিস্ট্রেটসহ রেলওয়ের কর্মকর্তারা। এ সময় স্থানীয়রা উচ্ছেদে বাধা দেন এবং বিক্ষোভ করেন।

একপর্যায়ে স্থানীয়রা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান। তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। এখন উচ্ছেদ করা হলে তাদের অন্য কোথাও গিয়ে থাকার মতো পরিস্থিতি নেই। এ কারণে তারা উচ্ছেদের আগে সময় দেওয়ার দাবি জানান।

তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, কুমিরা পুরাতন রেলওয়ে সেতু ইয়ার্ড এলাকায় রেলভূমিতে অবৈধভাবে টিনশেড ও ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাসের বিষয়টি সরেজমিন পরিদর্শনে পাওয়া গেছে। এ কারণে দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে রেলভূমি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, সরেজমিন পরিদর্শনে কুমিরা পুরাতন রেলওয়ে সেতু ইয়ার্ড এলাকায় রেলভূমিতে অবৈধভাবে টিনশেড ও ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাসের বিষয়টি পাওয়া গেছে। তাদের অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে রেলভূমি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে নির্ধারিত ১৫ কার্যদিবসের মধ্যে অবৈধ দখল পরিত্যাগ করে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলভূমি দখলমুক্ত করা হচ্ছে।

রেলওয়ের নোটিশে বলা হয়েছে, কুমিরা স্টেশন এলাকার ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনের ২২/৩ থেকে ২২/৫ কিলোমিটারের মধ্যবর্তী রেললাইনের পশ্চিম পাশে পুরাতন রেলওয়ে সেতু ইয়ার্ড এলাকায় স্থানীয় লোকজন অবৈধভাবে টিনশেড ও ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করছেন। তাদের আগে একাধিকবার স্থাপনা সরিয়ে রেলভূমি খালি করার জন্য বলা হলেও তা কার্যকর হয়নি।

এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। উচ্ছেদ করা হলে তাদের পরিবার নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাই বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ না করে সময় দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Advertise with us
Advertise with us
আজ থেকে ভারতের ইলিশ আমদানি...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুটি বাস পুড়িয়ে জনগণকে ভয়...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
এ বছর স্থানীয় সরকার নির্বাচন...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact