|

Advertise with us

সাইড দিতে গিয়ে খাদে বাস, সড়কের অপর পাশে উল্টে আছে ট্রাক

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাইড দিতে গিয়ে খাদে বাস, সড়কের অপর পাশে উল্টে আছে ট্রাক

ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং সার বোঝাই একটি ট্রাক সড়কের ওপর উল্টে গেছে। এতে ট্রাকের হেলপার ও বাসের চারজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে ২০০ মিটার পশ্চিমে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি বাস। অপরদিকে ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে আসছিল একটি সারবোঝাই ট্রাক। ঘটনাস্থলে এসে ট্রাক ও বাস একে অপরকে সাইড দিতে গিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। একই সময় সারবোঝাই ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সারের বস্তাগুলো সড়কে পড়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, এক ঘণ্টার চেষ্টার পর মহাসড়ক থেকে সার ও ট্রাক সরানো সম্ভব হয়। এরপর ৭টা থেকে পুরোদমে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে ট্রাকের সহকারী আহত হন। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়ে তার বাড়ি সাতক্ষীরার পথে রওনা হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ। এছাড়া বাসের চারজন যাত্রী সামান্য আহত হলে তাদেরকে ভবুকদিয়া বাজারের ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, এ ঘটনায় বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। অন্যদিকে বাসের অন্য যেসব যাত্রী ছিল তারা অন্যান্য বাসে যার যার গন্তব্যে চলে গেছেন।

তিনি বলেন, আহত যাত্রীদের কাছ থেকে ও ট্রাকের হেলপারের কাছ থেকে জানতে পেরেছি দুজন চালকের চোখেই ঘুম ছিল।চালকদের ঘুমিয়ে পরার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

সার্জেন্ট আজাদুর রহমান বলেন, বাসটি খুব কম গতিতে খাদে পড়ে যায়।অন্যদিকে ট্রাকটিও সড়কের উপর স্টিয়ারিং হঠাৎ করে বেশি ঘোরানোর চেষ্টা করে উল্টে যায়। ট্রাকটি আমরা সড়কের পাশে রেখেছি। বাসটি আমরা রেকার দিয়ে টেনে তুলছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া,...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
নজরুলের এমপি পদ বাতিল চাইতে...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact