|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ প্রণালিতে পার হতে সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো সমস্যা নেই। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও হরমুজ প্রণালী পার করতে পারবে।

মক্কা প্যাক্টে ইরানের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমরা মক্কা প্যাক্টকে আমাদের বিপক্ষে দেখছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধে আমরা শুধু আমেরিকার ক্যাম্পে আক্রমণ করেছি। ইসলামিক কোনো রাষ্ট্রকে নয়। মক্কা প্যাক্টে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে ইরান গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

আমেরিকার পক্ষে হরমুজ খোলার চেষ্টা করা হলেও ইরানের প্রতিবাদে তা নিয়ে এখনও ওই অর্থে কোনো সিদ্ধান্ত আসেনি। প্রায়ই হরমুজে চলাচলকারী জাহাজে হামলার খবর আসছে।

Advertise with us
Advertise with us
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact