|

Advertise with us

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রীকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।

রাতে সাড়ে ১১টার দিকে হাসপাতালের ক্যাশ অ্যাকাউন্টস অফিসার তানভীর হোসেন জানান, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। তাঁর হৃদ্‌যন্ত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে।

তানভীর হোসেন আরও বলেন, জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, বিদ্যুৎমন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি।

 

Advertise with us
Advertise with us
আজ থেকে ভারতের ইলিশ আমদানি...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুটি বাস পুড়িয়ে জনগণকে ভয়...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
এ বছর স্থানীয় সরকার নির্বাচন...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact