|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা এক যাত্রী জানায়, মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিলো। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দু’জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertise with us
Advertise with us
৫ লাখ কৃষকের মধ্যে কৃষক...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৩৮ রেলস্টেশন ও থানায় ১৪...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact