|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

দেশের রেল যোগাযোগব্যবস্থায় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।

এর আগে পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রায়ট কন্ট্রোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।

Advertise with us
Advertise with us
৫ লাখ কৃষকের মধ্যে কৃষক...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৩৮ রেলস্টেশন ও থানায় ১৪...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact