ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকারি ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় একজন প্রক্সি এবং ২৩ জন ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে ধরা পড়ায় তাদের বহিষ্কার করে কর্তৃপক্ষ। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের এই পরীক্ষা নেওয়া হয়। ৯০৩টি শূন্য পদে (জব আইডি: ২৬১০১) নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এই লিখিত পরীক্ষায় মোট ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থীর অংশগ্রহণের যোগ্য ছিল।
রাজধানীর চারটি কেন্দ্রে আজকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ডিভাইসসহ ৮ জন ধরা পড়েন। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একজন প্রক্সিসহ ৭জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪ জনকে ডিভাইসসহ ধরে বহিষ্কার করা হয়।
সরকারি এসব ব্যাংকের শুন্য পদে নিয়োগের জন্য প্রথমে এমসিকিউ পরীক্ষার জন্য প্রায় দেড় লাখ আবেদনে আসে। তাদের মধ্যে উত্তীর্ণ চাকরিপ্রর্থীরা আজকের লিখিত পরীক্ষায অংশ নেওয়ার সুযোগ পান।
আজতের লিখিত পরীক্ষায় লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭০০ জনের সিট ছিলো। এছাড়া শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১৫০ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৫৭ জন।