|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাণিজ্যিক রাজধানীর মর্যাদা পায়নি চট্টগ্রাম, উন্নয়ন শুধু স্লোগানে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্যিক রাজধানীর মর্যাদা পায়নি চট্টগ্রাম, উন্নয়ন শুধু স্লোগানে

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হলেও সেই মর্যাদার আলোকে এখনো কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে, কিন্তু তা শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামে দেশের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানে রয়েছে বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), চট্টগ্রাম বন্দর, ইস্টার্ন রিফাইনারি এবং আমদানি-রপ্তানির সিংহভাগ কার্যক্রম। এ কারণে চট্টগ্রাম সারা দেশের অর্থনীতির করিডোর। অথচ বাণিজ্যিক রাজধানীর মর্যাদা অনুযায়ী নগরের অবকাঠামো গড়ে তোলা হয়নি। অবিলম্বে প্রয়োজনীয় স্থাপনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে বন্দর, ইপিজেড, আমদানি-রপ্তানি ও উৎপাদনব্যবস্থাকে শ্রমিকবান্ধব করতে হবে। কিন্তু এখনো চট্টগ্রামের ইপিজেডগুলোতে শ্রমিকদের নামাজ আদায়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে নারী শ্রমিকদের এ ক্ষেত্রে বেশি অসুবিধায় পড়তে হয়। উৎপাদনমুখী কারখানা ও আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধের অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের শুধু মজুরি নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। অথচ প্রচলিত মজুরি কাঠামো একজন শ্রমিকের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। গবেষণা সংস্থার প্রতিবেদন, শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের আবেদন সমন্বয় করে জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত হয়— এমন মজুরি কাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদের শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে তাঁদের প্রতিষ্ঠানের লভ্যাংশের অংশীদার করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের মুনাফার অংশ দেওয়া হলে তাদের মধ্যে মালিকানার বোধ তৈরি হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের অর্থনীতি এগিয়ে যাবে। শ্রমিকদের এগিয়ে নিতে পারলেই চট্টগ্রাম ও দেশ এগিয়ে যাবে।

আত্মহত্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শুধু দুনিয়াকেন্দ্রিক চিন্তা ও প্রেরণা দিয়ে মানুষের মধ্যে মানবিকতা প্রতিষ্ঠা এবং প্রকৃত মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি জাপানের আত্মহত্যার পরিসংখ্যান তুলে ধরে ধর্মীয় অনুপ্রেরণার গুরুত্বের কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন দুনিয়ার কল্যাণের পাশাপাশি পরকালের মুক্তি ও জবাবদিহির চেতনা নিয়েও শ্রমিকদের গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।

Advertise with us
Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact