|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের জন্য তিন দিনের ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিএসই ভার্চুয়াল কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ চলবে আগামী বুধবার (২৬ নভেম্বর) পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান। সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিপন শাহরিয়ার।

প্রথম দিনের সেশন পরিচালনা করছেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। তিনি এআই টুলস পরিচিতি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুকএলএম ও গুগল এআই স্টুডিও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে অনুশীলন করান। এ ছাড়া এআই ব্যবহার করে কনটেন্ট, লেখা, ছবি ও ভিডিও তৈরির কৌশলও শেখান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয় কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নিজেদের কর্মের মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিত হবে। সাংবাদিকতা তারাই করেন, যারা বহুমুখী শিক্ষায় শিক্ষিত। কারণ, তাদের এমন কিছু স্টোরি তৈরি করতে হয়, যা সব সময় সাংবাদিকতার নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একই সঙ্গে বহুমাত্রিক কাজ করতে হয়। সাংবাদিকেরা কারও দ্বারা প্ররোচিত হবেন না, এটাই আমাদের প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে জিলহাজ উদ্দিন নিপুন বলেন, বর্তমানে যে ধরনের সাংবাদিকতা চলছে, সামনের দিনে সেই সাংবাদিকতা হয়তো আর থাকবে না। কারণ, প্রতিনিয়ত সাংবাদিকতার ধরন ও প্যাটার্ন বদলাচ্ছে। প্রযুক্তি সাংবাদিকতায় বিপ্লব ঘটিয়েছে, একই সঙ্গে ঝুঁকিও তৈরি করেছে। এর সুযোগে মিথ্যা তথ্যের ছড়াছড়ি চলছে। কোনো তথ্য শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তা পরিবেশন করা উচিত নয়। আজকের প্রশিক্ষণ এসব বিষয়ে সাংবাদিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

দ্বিতীয় ও শেষ দিনের সূচি

প্রশিক্ষণের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ নভেম্বর) মোবাইল সাংবাদিকতা (মোজো), ভিডিও ধারণ ও সম্পাদনা, স্টোরিবোর্ড তৈরি, শুটিং পরিকল্পনা, শট নির্বাচন এবং ইন্টারভিউ ফ্রেমিং নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ভিজ্যুয়াল প্যাকেজ তৈরির ব্যবহারিক বিষয়ও থাকছে। এসব সেশন পরিচালনা করবেন গ্রিন টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন।

শেষ দিন বুধবার (২৬ নভেম্বর) ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা এবং তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের পদ্ধতি নিয়ে আলোচনা ও অনুশীলন হবে। এ ছাড়া সাইবার নিরাপত্তা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিকতা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। এসব সেশন পরিচালনা করবেন জিলহাজ উদ্দিন নিপুন।

আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণের লক্ষ্য অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করা।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
দেশের বাজারে আরও ২৮৫৮ টাকা...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact