|

Advertise with us

বিমানবন্দরে যুবলীগনেতা আটক

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমানবন্দরে যুবলীগনেতা আটক

থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।

সূত্র আরও জানায়, বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তিনি ভারতে যাতায়াত করতেন বলেও জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ভারতে যাত্রা শুরু করতে যাচ্ছে...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিমানবন্দরে যুবলীগনেতা আটক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
অভিনেতা সোহেল খান আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact