ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের শহরগুলোর মধ্যে চলাচলের জন্য কম খরচের প্লেন সেবা চালু করতে যাচ্ছে ‘এয়ার ইন্দো’ নামে নতুন একটি এয়ালাইন্স। তারা ২০২৭ সালের মে মাসে নিজেদের যাত্রা শুরু করতে চায়।
তারা মূলত অন্ধ্রপ্রদেশ থেকে অন্যান্য ছোট শহরগুলোতে নিজেদের প্লেন চালানোর পরিকল্পনা করছে। তবে ভারতের সরকারের কাছ থেকে আগে তাদের অনুমতি নিতে হবে। যার প্রক্রিয়া এখন চলছে।
এয়ার ইন্দো প্রতিষ্ঠা করেছেন ব্যবসায়ী শ্রীনিবাস চিলুকুরি। তাদের লক্ষ্য হলো এমন সব শহরে ফ্লাইট চালু করা, যেখানে সরাসরি ফ্লাইট খুব বেশি একটা থাকে না। তারা ছোট প্লেন দিয়ে তাদের যাত্রা শুরুর পরিকল্পনা করছে।