|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার পর জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।

তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সাদিক কায়েমের বাবা-মা।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের চারপাশে আগুন ছড়িয়ে পড়তে দেখেন। এ সময় চিৎকারে প্রতিবেশীরা এসে পানি ঢেলে আগুন নেভান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ভোর সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact