|

Advertise with us

নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ৬ দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ

  |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ৬ দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ

নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ছয় দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—নতুন মজুরি বোর্ড গঠন ও তা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা চালু, বন্ধ কারখানা চালু ও বেআইনি ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ, বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

সমাবেশে আরো বক্তব্য দেন কবির, আবু কালাম হোসেন, আলী আকবর খান, আ. মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, সাদিয়া রহমান হ্যাপি, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইন প্রমুখ।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

 

Advertise with us
Advertise with us
নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ডিজেলের জরুরি মজুত বাজারে ছাড়তে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact