|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, গড়পাড়া কাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভুঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করত।

গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করে রাখা হয়েছে। শুক্রবার বাসের মালিক জাফর চিকিৎসাজনিত কারণে ঢাকা গিয়েছেন। কীভাবে বাসে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact