|

Advertise with us

রংপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি পুড়ে সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই কাটিয়েছেন দীর্ঘ সময়। অথচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লুমিনাস কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসটি পর্যটন মোড়সংলগ্ন ফুরফুরা খানকা শরিফের সামনে দাঁড়িয়ে ছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Advertise with us
Advertise with us
বিমা খাতে ৭৩ শতাংশ দাবি...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও ২ লাখ রিকশার লাইসেন্স...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact