|

Advertise with us

শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে অবরোধ শুরু করেন।

জানা গেছে, বুধবার সকালে জেলার শিল্পাঞ্চলগুলোতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা ৫০ মিনিট) শ্রমিকদের আন্দোলন চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো আছে। অনেক কারখানা উৎপাদনে ফিরেছে।

Advertise with us
Advertise with us
রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন,...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
নাশকতার উদ্দেশ্যে টহল গাড়িটি চুরি...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact