ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আব্দুর রশিদ শেখ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে বনপাড়া-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ শেখ, বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। সড়কে দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে, পটুয়াখালীতে তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
এছাড়া রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া, রংপুর সদরের সিও বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ মাদরাসা শিক্ষক মারা গেছেন।