|

Advertise with us

ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হলেন হাবিবুর রশিদ (হাবিব) বলেছেন, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশ কারো একার নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপি একটি ঐক্যের দল, মানুষের অধিকার প্রতিষ্ঠার দল।

বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের অধিকার সমান।
আজ শুক্রবার রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালী মন্দিরে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে রক্তঝড়া আন্দোলনের মাধ্যমে আমরা বাংলার জমিনে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি।

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি।
তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি। গণতান্ত্রিক এই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ধর্মের নামে বিভেদ চাই না।

আমরা জাতি-গোষ্ঠীর নামে বৈষম্য চাই না। আমরা চাই, ঐক্য, সম্প্রীতি, সাম্য ও অধিকারভিত্তিক একটি বাংলাদেশ।
হাবিবুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপি একটি ঐক্যের দল, মানুষের অধিকার প্রতিষ্ঠার দল। এই দল বিশ্বাস করে, বাংলাদেশ কারো একার নয়। বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, আমাদের সুস্পষ্ট নীতি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের অধিকার সমান। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। রাষ্ট্রের কাছ থেকে সবাই সমান মর্যাদা ও অধিকার পাবেন এটাই আমাদের অঙ্গীকার।

সব ধর্মাবলম্বীর নিরাপত্তা পাওয়ার অধিকার সবার জানিয়ে তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহারসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদের সমানভাবে নিশ্চিত করতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষের পরিচয়ের কারণে কেউ ছোট হবে না। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সংখ্যগরিষ্ঠ বা সংখ্যালঘু পরিচয়ে কারো অধিকার নির্ধারিত হবে। আমরা চাই এমন বাংলাদেশ চাই, যেখানে সব নাগরিকের পরিচয় একটাই, সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবার পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব ধর্মের মূল লক্ষ্য সমাজে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ডিম প্রতি গুনতে হবে ১৪...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
৫ দিন পর কাল খুলছে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact