|

Advertise with us

৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ

‎রাজধানীসহ সারাদেশের মানুষ জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির কারণে দিশেহারা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। কেবল জ্বালানি সংকট নয়, গত ৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেছেন, শুধু জ্বালানি সংকট নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও করতে পারেনি। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাষ্ট্র সংস্কারের ওয়াদা দিয়ে ক্ষমতায় আসলেও বিএনপি বিগত সরকারের মতো দলীয়করণ করে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব।

এ সময় সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব মহানগর এলকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব ধর্মের মূল লক্ষ্য সমাজে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ডিম প্রতি গুনতে হবে ১৪...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
৫ দিন পর কাল খুলছে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact