|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি

খুলনা মহানগরীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধ শনাক্তের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচালনা কমিটির ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক) (২)-এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়। সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– সুয়ারেজ লাইন স্থাপনের জন্য ওয়াসা কর্তৃক খননকৃত রাস্তাগুলো ওয়াসা কর্তৃক মেরামতের ক্ষেত্রে প্রস্তুতকৃত সমঝোতা স্মারকে লিপিবদ্ধ কেসিসির শর্তগুলোর অনুমোদন, কেসিসির মালিকানাধীন ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন, মহানগরীর যানজট নিরসনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধ কার্যক্রম শনাক্তকরণ, মহানগরী এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ এবং রাস্তাগুলোতে অবাধে বিচরণকারী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধন ওষুধ ক্রয়ের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করতে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইউনিপোল, বিলবোর্ডসহ প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে। কনজারভেন্সি শাখার ঝাড়ুদারসহ অন্যান্যদের দ্বারা দৈনিক ৪ ঘণ্টা করে ২ শিফটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের সঙ্গে যুক্ত বিভিন্ন এনজিও, সিবিও, সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তার ভ্যানচালকদের তালিকাভুক্তির মাধ্যমে বর্জ্য অপসারণে শৃঙ্খলা আনয়ন এবং কনজারভেন্সি শাখার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রফেসর মুজিবর রহমানের নামে ‘খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ’-এর বিজ্ঞান ভবনের নামকরণ এবং ময়লাপোতা মোড়সহ কেডিএ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ নামকরণের জন্য কেডিএকে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় খুলনা সিটি করপোরেশন মার্কেট উপআইন, ২০১৪-এর ৩ নম্বর উপধারা অনুযায়ী গঠিত দোকান বরাদ্দ কমিটির সুপারিশমালা অনুমোদন করা হয়। সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচাবাজারে মালামাল আনা-নেওয়ায় ব্যবহৃত ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা হারে টোল আদায় এবং নতুন ক্রয়কৃত প্লেট কমপ্যাক্টর (ছোট), রিভারসিবল প্লেট কমপ্যাক্টর যন্ত্রদ্বয় ও প্রাইম মুভার উইথ লো-বেড ট্রেইলারের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে কমিটি গঠন এবং হোল্ডিংয়ের নামপত্তন ফি নির্ধারণে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার হোসেন, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (প্রশাসন) এস এম মাইদুল ইসলাম, জেলা প্রশাসন-খুলনার সহকারী কমিশনার মো. জাকারিয়া, বিটিসিএলের ডিজিএম এস এম সাদমান রহমান, গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হকসহ কেসিসির কর্মকর্তা এবং বিভাগ ও শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact