ডেস্ক রিপোর্ট | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবের রিয়াদের পর নিরাপত্তাজনিত কারণে এবার দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মাম যাওয়ার কথা ছিল বিজি-৩৪৯ ফ্লাইটটির।
মঙ্গলবারের (১৩ অক্টোবর) ফ্লাইটটি যাবে কি না তা নিশ্চিত করেনি বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানাবে বিমান।
এর আগে রিয়াদের ফ্লাইটটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ অক্টোবর পর্যন্ত একই রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সও।