|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইটও স্থগিত করল বিমান বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইটও স্থগিত করল বিমান বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদের পর নিরাপত্তাজনিত কারণে এবার দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মাম যাওয়ার কথা ছিল বিজি-৩৪৯ ফ্লাইটটির।

মঙ্গলবারের (১৩ অক্টোবর) ফ্লাইটটি যাবে কি না তা নিশ্চিত করেনি বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানাবে বিমান।

এর আগে রিয়াদের ফ্লাইটটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ অক্টোবর পর্যন্ত একই রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সও।

 

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
পদ্মায় ভাঙন, ধসে পড়লো ৮...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে ২ দিন এলপিজি...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact