|

Advertise with us

দুই সার্ভিস সেতু উদ্বোধন, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৬৫-৭০ ভাগ কাজ শেষ

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই সার্ভিস সেতু উদ্বোধন, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৬৫-৭০ ভাগ কাজ শেষ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আজ বুধবার সকালে ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের পৃথক সার্ভিস সেতু দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ধউর সেতুর ওপর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৬৫-৭০ ভাগ কাজ শেষ হয়েছে। গত ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও বড় একটা অংশের কাজ শেষ হবে। আগামী ১ বছরের মধ্যে মূল প্রকল্পকে প্রায় সমাপ্তির পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

রবিউল আলম বলেন, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি ঢাকার চারপাশের সড়ক যোগাযোগকে আরও কার্যকর করবে। একই সঙ্গে এটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

একসময় প্রকল্পটির কাজ স্থবির হয়ে পড়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম গুরুত্বপূর্ণ। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় উদ্যোগ ও বরাদ্দ নিশ্চিত করায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম গতিশীল হয়েছে।’

চীনের সহযোগিতার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দেশের অবকাঠামো উন্নয়নে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জাতীয় স্বার্থ ও পারস্পরিক উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ ছাড়া সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকৌশলী, ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা ও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
মরক্কো থেকে ৭০ হাজার টন...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১২ কেজি এলপিজির দাম কমলো...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও ৪ কার্গো এলএনজি কিনবে...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে একদিনে ১৮...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খেলাপি ঋণ বেড়ে ছাড়ালো ৬...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact