|

Advertise with us

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঘটনায় জড়িত থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন—এটিএসআই খোকন ইসলাম (৩৫) এবং কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রেনটি চলন্ত অবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তল্লাশির অজুহাতে ওই নারীকে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে তাঁর সঙ্গে অসদাচরণ করা হয় এবং অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে একই বগিতে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে সহায়তা চান। পুলিশ ট্রেনের অবস্থান শনাক্ত করে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি পৌঁছালে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত ক্যান্টিনবয়কে আটক করে। পরবর্তীতে ওই নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ‘মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার দিন ওই চার পুলিশ সদস্য ট্রেনে দায়িত্বে থাকায় তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
১২ কেজি এলপিজির দাম কমলো...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও ৪ কার্গো এলএনজি কিনবে...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে একদিনে ১৮...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খেলাপি ঋণ বেড়ে ছাড়ালো ৬...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, ৪...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact