|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলিং খালি-আরটিসির মিটিং হচ্ছেনা, রুট পারমিট পেতে চট্টগ্রাম বিআরটিএতে মালিকদের আহাজারি

মোখতার হোসাইন   |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনোয়ারা বেগম গত ৬ মাস পূর্বে নগরীর ১০ নং রুটের রুট পারমিট পেতে আবেদন করেছে চট্টমেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির বরাবরে। কিন্তু এখনও রুট পারমিট না পাওয়ায় গাড়ীটি রাস্তায় চলাচল করতে পারছেনা। স্বামী হারা এই নারীর জীবন চলার একমাত্র উপায় স্বামীর রেখে যাওয়া এই বাসটি। এই সূত্র ধরে অনুসন্ধান করতে যায় প্যাসেঞ্জার ভয়েস। অনুসন্ধানে উঠে এসেছে। চট্টগ্রাম নগরীতে বাস ও মিনিবাস চলাচলের জন্য ১৬ টি রুট নির্ধারণ করে চট্টমেট্রো আরটিসি। এই রুট গুলোতে সর্বমোট ১৫৪৫টি বাস মিনিবাস চলাচলের সিলিং নির্ধারণ করে আঞ্চলিক পরিবহন কমিটি। তবে আরটিসি কর্তৃক অনুমোদিত রুট পারমিট আছে ১০৪০ টি বাস-মিনিবাসের। ৫০৪ টি বাস-মিনিবাসের সিলিং খালি থাকলেও গত ১১ মাসে আরটিসির কোন মিটিং না হওয়ায় আবেদন করেও রুট পারমিট পাচ্ছে না আনোয়ারা বেগমের মতো প্রায় কয়েকশত পরিবহনের মালিক।

বিআরটিএ সূত্র থেকে জানা যায়, ১ নং রুট : কর্ণফুলী ব্রীজ-বহদ্দারহাট-কাপাসগোলা-চকবাজার- আন্দরকিল্লা হয়ে কোতোয়ালী মোড় পর্যন্ত চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১০০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ৩৫ টি।

২ নং রুট কালুরঘাট ব্রীজ-আরাকান রোড-বহদ্দারহাট-ষোলশহর-প্রবর্ত্তক মেডিকেল-গনিবেকারী-জামালখান আন্দরকিল্লা হয়ে লালদীঘি রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৭৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ২৯ টি।

৩ নং রুট ফতেয়াবাদ-অক্সিজেন-মুরাদপুর-ষোলশহর-আলমাস সিনেমা- এনায়েত বাজার- তিন পোলের মাথা হয়ে সিনেমা প্যালেস রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১০০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ৯২ টি।

৪ নং রুট ভাটিয়ারী-সিটিগেইট- একে খান- জিইসি মোড় হয়ে টাইগারপাস রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১৫০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ১২৯ টি।

৫ নং রুট বিমান বন্দর, ফ্লোটিলা গ্টে- সিমেন্ট ক্রসিং- বারিক বিল্ডিং- শেখ মুজিব রুট- টাইগারপাস- ষ্টেশন রোড হয়ে লালদিঘী রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৭৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ৫৬ টি।

৬ নং রুট সীবিচ-কাটগড় – সিমেন্ট ক্রসিং- বারিক বিল্ডিং- শেখ মুজিব রুট- টাইগারপাস- নিউ মার্কেট হয়ে লালদিঘী রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১৫০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ১৪৪ টি।

৭ নং রুট ভাটিয়ারী-সিটি গেইট-অলংকার-বড়পুল-বাদামতলী-দেওয়ানহাট- টাইগারপাস (ডানে মোড়) আটমাসিং পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১২৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ১০২ টি।

৮ নং রুট অক্সিজেন-বায়েজিদ বোস্তামি- ষোল শহর- জিইসি- টাইগারপাস- ষ্টেশন রোড- লালদিঘী পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৭৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ২৮ টি।

১০ নং রুট কালুরঘাট-বহদ্দারহাট-জিইসি-টাইগারপাস-বারিক বিল্ডিং-সিমেন্ট ক্রসিং-কাটগড়- সীবীচ পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ২০৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ১৯৭ টি।

১১ নং রুট ভাটিয়ারী-সিটি গেইট-অলংকার-বড়পুল-পোর্টকানেকটিং- ইপিজেড- সীবীচ পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ১২৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ৮৯ টি।

১৩ নং রুট জিপিও-পটিয়া-বিজিসি ট্রাস্ট ইউনির্ভাসিটি (চন্দনাইশ) পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৩০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ০৪ টি।

১৪ নং রুট কাপ্তাই রাস্তার মাথা-বাস টার্মিনাল-বহদ্দারহাট-মুরাদপুর- ২ নং গেইট- জিইসি- দেওয়ানহাট- বারেক বিল্ডিং- ইপিজেড- সীবীচ (প্রিমিয়াম ট্রান্সর্পোট) পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ২০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ০৪ টি।

১৫ নং রুট কাপ্তাই রাস্তার মাথা-বাস টার্মিনাল-বহদ্দারহাট-মুরাদপুর- ২ নং গেইট- জিইসি- দেওয়ানহাট- বারেক বিল্ডিং- ইপিজেড- সীবীচ (মেট্রো প্রভাতী) পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৫৫ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ৫৫ টি।

১৬ নং রুট কুয়াইশ কানেকটিং রোডের মুখ অক্সিজেন হয়ে ২ নং গেইট ফ্লাইওভার-লালখানবাজার-টাইগারপাস- বাদামতলী- কাস্টমস মোড়- ইপিজেড- সিমেন্ট ক্রসিং হয়ে এয়ারপোর্ট পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৩০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন নেই।

১৭ নং রুট নিমতলা-বড়পুল-অলংকার-ভাতিয়ারী-কুমিরা-সীতাকু- হয়ে বড় দারোগারহাট পর্যন্ত রুটে চলাচল করে এই রুটে বাস ও মিনি বাসের সিলিং নির্ধারণ করা আছে ৩০ টি কিন্তু আরটিসি কর্তৃক অনুমোদিত যানবাহন আছে ১০ টি।

ইপিজেড রিজার্ভ স্টাফ সার্ভিসের কাজে ব্যবহার করার জন্য ২০০ টি গাড়ীর সিলিং নির্ধারণ থাকলেও রুট পারমিট অনুমোদন আছে ৬৬ টির।

এই বিষয়ে জানতে চাইলে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পারমিট শাখার সহকারী পরিচালক বেগম রায়হানা আক্তার উর্থী প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, চলতি মাসের শেষে বা আগামি মাসে আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হতে পারে। ইতিপূর্বে যারা রুট পারমিটের জন্য আবেদন করেছে সিলিং হিসেব করে যানবাহন গুলোকে রুট পারমিট দেওয়া হবে

বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অভিনেতা থেকে আর্মি, কার্গিল যুদ্ধেও...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, পঞ্চাশ...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact