|

Advertise with us

দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী

  |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী

মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আমরা আশা করছি। সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।’

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Advertise with us
Advertise with us
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
উড্ডয়নের আগে মাতাল, ভারতীয় পাইলট...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল এলএনজি সরবরাহ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact