|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট ফের চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি বিমানবন্দরের হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি দখলমুক্ত রাখা এবং প্রবাসীর মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর মতো বেশকিছু দাবিও যুক্ত করা হয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরেই যেন ঢাকা-নিউইয়র্ক রুট চালুর একটি সুস্পষ্ট ও চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হয়।

আমেরিকায় প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের। প্রায় দুই দশকে ঢাকা-নিউইয়র্ক রুট পুনরায় চালুর আশ্বাস মিললেও এখনও অধরাই রয়েছে গেছে বিমানের সরাসরি ফ্লাইট।

২০০৬ সালের ২৯ জুলাই নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের সবশেষ ফ্লাইট। ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে চালু হওয়া এই রুট প্রায় ১৩ বছর চলার পর বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে সরকার বদলেছে, এসেছে নানা উদ্যোগ ও আশ্বাস; কিন্তু বাস্তবায়ন হয়নি কাঙ্ক্ষিত রুটটি।

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যে। তাদের দাবি, শুধু আশ্বাস নয়, এ সফরেই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর একটি সুস্পষ্ট সময়সূচী ও বাস্তবায়ন পরিকল্পনা জানানো হোক। একজন প্রবাসী বলেন, ‘লন্ডনের মতো নিউইয়র্ক থেকে সিলেটের বিমান চালু করার।’

প্রবাসীদের প্রত্যাশা, শুধু আকাশপথের যোগাযোগেই সীমাবদ্ধ নয়। দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবিও রয়েছে তাদের।

দেশে থাকা বাড়িঘর, জমিজমা ও অন্যান্য সম্পত্তি নিয়ে নিরাপত্তাহীনতার কথাও বলছেন অনেকে। মৃত্যুর পর প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থার দাবিও জানান প্রবাসীরা। পরিবার নিয়ে দেশে বেড়াতে গিয়ে যেন নিরাপদে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে পারেন, প্রধানমন্ত্রীর কাছে এটিও এখন বড় প্রত্যাশা।

২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertise with us
Advertise with us
৬ষ্ঠ দিনের মতো ইসলামী ব্যাংকের...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায়...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে বাঁশ...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact