|

Advertise with us

ইসলামী ব্যাংক চাকরিচ্যুতদের ওপর হামলা, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংক চাকরিচ্যুতদের ওপর হামলা, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ঢাকায় ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহারের পর এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার সকালে রাজধানীর ঢাকায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে ‘গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে হামলা চালানো হয় এবং তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়। ঢাকার এই ঘটনার প্রতিবাদে ও চাকরি ফিরে পাওয়ার দাবিতে সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সড়কে নেমে আসেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন থেকে মইজ্জ্যারটেক এলাকা এবং পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী সংযোগ সড়কে (পিএবি সড়ক) শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষুব্ধ ব্যাংককর্মী মোক্তার রশীদ, মেহেরুন্নেছা ও মাহমুদ হুমায়ুন সিকদার বলেন, চাকরিচ্যুত হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও পুনর্বহাল তো দূরের কথা, উল্টো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর ও বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম মির্জা বলেন, দীর্ঘ সাত বছর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরি করার পর কেবল ছাত্রদল করার অপরাধে ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমাকে চাকরিচ্যুত করা হয়। টানা দেড় বছর ধরে আমরা বেকার। আজ ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।

রাত আটটার দিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গেই আছি এবং শুরু থেকেই ছিলাম। যারা আপনাদের ভাইদের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পরে প্রশাসনের আশ্বাসে রাত আটটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। ঘটনাস্থলে উপস্থিত কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, চাকরিতে পুনর্বহাল ও ঢাকায় সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদের কথা জানিয়ে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। আমরা সর্বাত্মক বুঝিয়ে তাদের অবরোধ প্রত্যাহারে রাজি করাই। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Advertise with us
Advertise with us
চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন আসছে,...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শীতের আগমনী বার্তা, ঘন কুয়াশায়...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডিজেলের বদলে বিদ্যুতের ট্রেন আনছে...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল...
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই...
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact