|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মতিঝিলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

  |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মতিঝিলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলা ও ২০ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, ‘অন্যায় ও বেআইনিভাবে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রদ্ধা না জানিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে।’

তারা বলেন, ‘আজ মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থানরত চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর জামায়াত-শিবিরের ক্যাডাররা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে বর্বরোচিত হামলা চালায়। এই অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন হামলায় আমাদের অন্তত ২০ জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, একটি ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর মতিঝিলের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন পৈশাচিক ও সশস্ত্র হামলা মুক্ত গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো-

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার: আমাদের সহকর্মীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িত জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসী ও হুকুমদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ: হামলায় আহত ২০ জন কর্মকর্তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

অন্যায় বরখাস্তের আদেশ বাতিল: বেআইনিভাবে চাকরিচ্যুত কর্মকর্তাদের বরখাস্তের আদেশ অবিলম্বে বাতিল করে তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ: ব্যাংকের সার্বিক পরিবেশ রক্ষা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, আমরা সবসময় নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের অধিকার আদায়ের চেষ্টা করে এসেছি। কিন্তু মতিঝিল প্রধান কার্যালয়ের সামনে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে আমাদের ন্যায়সংগত আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

তারা বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিতে চাই- অবিলম্বে আমাদের দাবিগুলো মানা না হলে এবং অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।

গণমাধ্যমের মাধ্যমে আমরা দেশবাসী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই অন্যায়, হামলা ও সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

Advertise with us
Advertise with us
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ইলিশ আহরণে বড় ব্যয়...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৫৫...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে গান শোনানো সেই ছেলে...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারী বাইকারকে ধাক্কা মেরে পালাল...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact