|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিলেটে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এ সময় তাকে স্বাগত জানান সিলেটের সংসদ সদস্যরা, জেলা প্রশাসনসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

একদিনের এ সফরে দুই ওলির মাজার জিয়ারত, নগরবাসীর সঙ্গে সাক্ষাৎ ঘটবে রাষ্ট্রপতির। সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে উপস্থিত এবং সেখানে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে।

দুপুরের বিরতির পর বেলা সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সূচি রয়েছে।

Advertise with us
Advertise with us
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দক্ষ চালক তৈরিতে ৩ মাসের...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
টানা অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন,...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact