|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা ফেরত নিয়েছে গ্রাহকরা

  |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা ফেরত নিয়েছে গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিশ্রুতি অনুযায়ী ব্যক্তি গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের দৈনন্দিন লেনদেনও চলমান রেখেছে। সেপ্টেম্বরে টাকা ফেরত দেওয়া শুরু হওয়ার তৃতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরও ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ব্যাংকটির কেন্দ্রীয় দপ্তর থেকে এতথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংকটি জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোট ১৮ হাজার ৪৬ জন গ্রাহক টাকা উত্তলনের আবেদন করেন, যাদের মোট আবেদনের পরিমাণ ছিল এক হাজার ৩২৫ কোটি টাকা।

এর বিপরীতে ৭ সেপ্টেম্বর প্রথম দিন ৭ হাজার ১২৫ জন গ্রাহক মোট ৩১৯ কোটি টাকা উত্তোলন করেছেন। পাশাপাশি ব্যাংক ক্যাশে ৯৩ কোটি টাকা এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা গ্রহণ করেছে।

অর্থাৎ ৭ সেপ্টেম্বর ব্যাংকে সর্বমোট ১৪১ কোটি টাকা জমা হয়েছে। এদিন ক্যাশ ও আরটিজিএসসহ মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়েছে।

২ সেপ্টেম্বর মোট ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক আবেদন করেন, যাদের মোট পরিমাণ ছিল ১ হাজার ১৬ কোটি টাকা। এর বিপরীতে টাকা ফেরত দেওয়ার দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। পাশাপাশি ব্যাংক ক্যাশে ৯০ কোটি টাকা এবং বিইএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ৮ সেপ্টেম্বর ব্যাংকে সর্বমোট ১৯৫ কোটি টাকা জমা হয়েছে। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়েছে।

৩ সেপ্টেম্বর গ্রাহকদের পক্ষ থেকে মোট ৯৬৩ কোটি টাকার আবেদন আসে। এর বিপরীতে ৯ সেপ্টেম্বর গ্রাহকরা ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।

এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার জানান, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। যেকোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই লেনদেন কার্যক্রম চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

সার্বিকভাবে গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। একইসঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও লেনদেনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact