|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা

চট্টগ্রাম নগরীতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হবে। সব সম্প্রদায়ের মানুষকে সম্মিলিতভাবে সম্পৃক্ত করে আগামীর অগ্রযাত্রাকে শক্তি ও সাহসে পরিণত করতে হবে। ধর্মের ভিত্তিতে নয়, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে।

সিএমপি কমিশনার বলেন, দেশের নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো বিভাজন কিংবা বৈষম্যের শিকার যাতে কেউ না হন, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। নির্ভয়ে সকল ধর্মের মানুষকে নিজ নিজ অনুষ্ঠান ও উৎসব পালন এবং ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এ মহাশোভাযাত্রার আয়োজন করা হয়।

নগরীর আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। তিনি বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য মানবপ্রেমের অবিনশ্বর বাণী দিয়ে গেছেন। নিয়মিত ধর্মচর্চার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব। সকল ধর্মেই সাম্য ও মানবতার কথা বলা হয়েছে। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলা আমাদের দায়িত্ব।

মহাশোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ। মহাশোভাযাত্রা উপ-কমিটির সদস্য সচিব শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাজীব ধর তমাল, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধা মাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আন্দরকিল্লা থেকে শুরু হওয়া মহাশোভাযাত্রাটি লালদীঘি পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, নন্দনকানন, ডিসি হিল ও চেরাগী পাহাড় মোড় হয়ে জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact