|

Advertise with us

রাতে সড়কের কার্পেটিং কাজ দেখতে গেলেন চসিক মেয়র

  |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে সড়কের কার্পেটিং কাজ দেখতে গেলেন চসিক মেয়র

নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজে গতি আনতে সরেজমিন তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি।

মেয়র আসার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছুটে আসেন।

মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে।

কার্পেটিং কাজ সম্পন্ন হলে সড়কটির চলাচল ব্যবস্থা আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি যেমন বাড়াতে হবে, তেমনি প্রতিটি প্রকল্পের গুণগতনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।

Advertise with us
Advertise with us
আছে স্বস্তি, তবুও পিংক বাসে...
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশেই কম-বেশি বৃষ্টির আভাস
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানি যাওয়ার পথে ঢাকায় ভুটানের...
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক: এক ব্যাংক,...
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে তোফাজ্জল হত্যার ২ বছর:...
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact