|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাতের আঁধারে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতের আঁধারে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি ক্লিপ ও হাতুড়ি জব্দ করা হয়।

রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেললাইনের ক্লিপ রেলপথের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব ক্লিপ রেললাইনের সঙ্গে স্লিপারের সংযোগ ধরে রাখতে সহায়তা করে। ফলে রেললাইনের ক্লিপ চুরি হলে রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রেললাইনের আশপাশে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।

Advertise with us
Advertise with us
যে সড়কে প্রাণ গেল আন্তর্জাতিক...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
২টি পদে চাকরি দেবে ইউএস-বাংলা...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
নয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
এখন যারা রাস্তায় তাদের সঙ্গে...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact