| বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মতিঝিলে মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে এক দফা এক দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বঞ্চনা ও অবমূল্যায়নের অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন তারা।
মুষলধারে বৃষ্টির মধ্যেই তারা শ্লোগানে স্লোগানে আন্দোলন করতে থাকেন।
পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে দুপুর ১২টায় সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেয়ার কথা ছিল। কিন্তু গভর্নর না থাকায় তার প্রতিনিধিদের কাছে এই স্মারকলিপি দেওয়ার জন্য বলা হলেও চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন।
আগামী রবিবার তারা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন।
কোনো নোটিশ ছাড়াই সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগে সম্প্রতি দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ বাস্তবায়নের পর থেকেই বঞ্চিত কর্মীরা পুনর্নিয়োগের দাবিতে সোচ্চার হন।
আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে তাদের এই উপস্থিতি কেন্দ্রীয় ব্যাংক এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে।
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল ১০টার আগেই বঞ্চনার শিকার শত শত কর্মী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকায় জড়ো হন।