|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার

বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। পাশাপাশি সংকট সমাধানে বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্য কথা বলতে হবে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরতে হবে।

গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

Advertise with us
Advertise with us
যে সড়কে প্রাণ গেল আন্তর্জাতিক...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
২টি পদে চাকরি দেবে ইউএস-বাংলা...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
নয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
এখন যারা রাস্তায় তাদের সঙ্গে...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact