|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাসের ধাক্কায় নিহত অটোরিকশার চার যাত্রী

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসের ধাক্কায় নিহত অটোরিকশার চার যাত্রী

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়ে তালহা বিন জসীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertise with us
Advertise with us
যে সড়কে প্রাণ গেল আন্তর্জাতিক...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
২টি পদে চাকরি দেবে ইউএস-বাংলা...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
নয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact