|

Advertise with us

ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী

জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আরও কিছুদিন হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

আজ বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধ্যাপক ডা. সিএম শাহীন কবীর।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে যান ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা।

আজ সকাল ৯টার দিকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। পাশাপাশি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বিদ্যুৎমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

চিকিৎসকদের মতে, তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
মরক্কো থেকে ৭০ হাজার টন...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১২ কেজি এলপিজির দাম কমলো...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও ৪ কার্গো এলএনজি কিনবে...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে একদিনে ১৮...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খেলাপি ঋণ বেড়ে ছাড়ালো ৬...
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact