|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান

  |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে যত দিন সফলতা না আসবে, তত দিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভৌগোলিকভাবে যে জায়গা সিটি করপোরেশনের আছে তা দখল হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালাবে উত্তর সিটি করপোরেশন।

এ সময় মিরপুরের ঘটনায় জামায়াত আমিরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন আসন ভিত্তিক নয় জনগণের নাগরিক সেবা নিশ্চিতে অভিযান করছে। তা করপোরেশনের আওতাধীন যেকোনো জায়গায় হতে পারে।’

অভিযান পরিচালনায় কোনো চাপ আছে কী না এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির কর্মী, আমি প্রশাসক আমাকে চাপ প্রয়োগের সুযোগ নেই।

সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই প্রশাসকের কাজ।’

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন।’

 

Advertise with us
Advertise with us
চলন্ত বাসে ফুটফুটে সন্তানের জন্ম,...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শাহজালালে লাগেজ নিয়ে জামায়াতের ৪...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
নাগরিকের স্বার্থেই হকার উচ্ছেদ তবে...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অক্টোবরে জ্বালানি তেলের দাম থাকছে...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা দখলের ঘটনায় সাংগঠনিক পদক্ষেপ...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact