|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নওগাঁয় দুইদিন পর বাস চলাচল শুরু

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওগাঁয় দুইদিন পর বাস চলাচল শুরু

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের জেরে দুইদিন বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফা আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজিচালকরা।

গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
একনেকে ১৬ হাজার কোটি টাকার...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় টার্মিনালে ১২-৪০ মিনিটের মধ্যে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ বোয়িংয়ের পর ১০টি এয়ারবাস...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact