|

Advertise with us

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

  |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

কয়েক দিনের গরমে হাঁসফাঁস করছিল রাজধানীর জনজীবন। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে আজকের সকালের ঝুম বৃষ্টি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। এতে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে নগরবাসী। কিন্তু তার বিপরীতে সকালে কর্মস্থলমুখী মানুষ ও পথে বের হওয়া অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে।

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে রোববার(১৩ সেপ্টেম্বর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলের নদীবন্দরের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্বত্য এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

Advertise with us
Advertise with us
চট্টগ্রামে ফিরছে পুলিশ ভেরিফিকেশন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আজ দেবীর বোধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact