|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দক্ষ চালক তৈরিতে ৩ মাসের ডেডলাইন প্রবাসীকল্যাণ মন্ত্রীর, সেরা টিটিসি পাবে পুরস্কার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষ চালক তৈরিতে ৩ মাসের ডেডলাইন প্রবাসীকল্যাণ মন্ত্রীর, সেরা টিটিসি পাবে পুরস্কার

দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়াতে আগামী তিন মাস পর প্রশিক্ষণের অগ্রগতি কঠোরভাবে তদারকি করা হবে এবং যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) বেশি দক্ষ চালক তৈরি করতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর দীর্ঘদিনের অভিযোগ থেকে বেরিয়ে আসাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় দেশের অভিজ্ঞ চালকরাও প্রবাসে গিয়ে সমস্যায় পড়েন। তাই দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি।”

প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা, বিশেষ করে চোখ পরীক্ষার ওপর জোর দেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দৃষ্টিসীমায় কোনো সমস্যা থাকলে বিদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হয়, তাই এমন ব্যক্তিদের ড্রাইভিংয়ের পরিবর্তে অন্য ট্রেডে যুক্ত করা ভালো। পাশাপাশি প্রাথমিক অবস্থায় খোলা জায়গায় ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া, ছেলেদের পাশাপাশি নারীদেরও ড্রাইভিংয়ের আওতায় আনা এবং হস্তান্তরিত গাড়িগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, বিএমটিএফ-এর কর্মকর্তাবৃন্দ এবং আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Advertise with us
Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact