ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জনের নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রৌমারীর সায়েদাবাদ বাজারের পাশে একটি মালবোঝাই ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। ঘটনাস্থলের কাজ করছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’