|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অঙ্গীকারবদ্ধ প্রধানমন্ত্রী। তার প্রত্যাশা অনুযায়ী পরিবহন খাতে পরিবর্তন দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১ নভেম্বর) রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সম্পদ। এই জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা আনতে হবে। সব সরকারই শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে নানা প্রতিবন্ধকতা ও প্রভাবশালী মহলকে প্রশ্রয় দেওয়ার কারণে তা বিলম্বিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেওয়ায় পরিবর্তনের উদ্যোগ দ্রুততর হয়েছে।

‎তিনি বলেন, এই উদ্যোগ শুধু কাগজে-কলমে বা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারবদ্ধ। পরিবহন খাতের নানা অনিয়ম ও সীমাবদ্ধতার সমালোচনা স্বীকার করে তিনি বলেন, এসব কারণে তারা নিজেরাও লজ্জিত। আত্মসমালোচনা গ্রহণ করে পরিবর্তন আনতে চান তারা।

‎পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাত সচল থাকলে বাংলাদেশ সচল থাকে। বন্দর, নগর ও মানুষের জীবনযাত্রা সচল রাখতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে নানা অনিয়মের কারণে এ খাত নিয়ে সমালোচনা রয়েছে। এসব সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে।
‎
‎ঢাকার পরিবহনব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সাতটি রুটে বাস চলাচল শুরুর মধ্য দিয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। ঢাকার ৩২টি রুটে এ ব্যবস্থা চালু হলে নগরবাসীর মধ্যে পরিবহনব্যবস্থা নিয়ে আস্থা তৈরি হবে। উন্নত বিশ্বের নগরগুলোর মতো মানসম্মত পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের।
‎
‎এ উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ, কর্তৃপক্ষ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

Advertise with us
Advertise with us
ঢাকার ৯৮ বাস রুট কমে...
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact