|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একজনের ৫টির বেশি অটোরিকশা থাকতে পারবে না

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একজনের ৫টির বেশি অটোরিকশা থাকতে পারবে না

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন নেওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ৫টি নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন ৫টার বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। ২-৪ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।’

তিনি বলেন, ‘৪ জন যাত্রী পরিবহনের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার। প্রতিবছর নবায়ন করে ১২ বছর পর্যন্ত চালানো যাবে। প্রতিটি রিকশার স্পিডলিমিট থাকবে।’

মীর শাহে আলম বলেন, ‘চার্জিং স্টেশনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নিশ্চিত করতে হবে। অবৈধভাবে চার্জ করা হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।’

তিনি বলেন, ‘এই প্রক্রিয়াটি চালু হতে সময় লাগবে। কেউ আতঙ্কিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করবেন না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরকে ৮ জোনে ভাগ করে ৮ রং করে জোনভিত্তিক রিকশা চলবে। সিটি কপোরেশন কাল থেকেই চাইলেই নিবন্ধন শুরু করতে পারবে। তবে ডিজাইনে ক্ষেত্রে বুয়েটের নির্দেশনা অনুজায়ী নকশা বা ডিজাইন করা হবে। এখন যে অটোরিকশা আছে তা সবই অবৈধ।’

Advertise with us
Advertise with us
ঢাকার ৯৮ বাস রুট কমে...
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact