|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর গ্রাহক ফোরামের হামলা, কয়েকজন আহত

  |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর গ্রাহক ফোরামের হামলা, কয়েকজন আহত

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ার অভিমুখে চাকরিচ্যুত কর্মীদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অর্তকিত হামলা চালানোর অভিযোগ ওঠেছে অন্য একটি সংগঠন ‘গ্রাহক ফোরাম’-এর বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন কর্মকর্তা ও আন্দোলনকারী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংক ভবনের নিকটবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ, হামলাকারীরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালালে তাৎক্ষণিক পুরো এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে মিজান নামে একজন বলেন, ‘মিছিল নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই ‘গ্রাহক ফোরাম’-এর ব্যানারে জড়ো হওয়া প্রতিপক্ষ তাদের ওপর আচমকা ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াওহয়। হামলায় ব্যাংকের সহকারী কর্মকর্তা মিনহাজুল আবেদীন ডান চোখে মারাত্মক আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, পুলিশের সামনেই দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন রক্তাক্ত হন।

এ ঘটনায় ওই এলাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা ও বিক্ষোভকারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Advertise with us
Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে ইন্টেরিম সরকার যে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact