|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় ব্যাংকগুলোকে নতুন করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কার্ডের পণ্য ও চুক্তি থেকে শুরু করে লেনদেন, ফি-চার্জ এবং পরিচালন পদ্ধতি- সব ক্ষেত্রেই ইসলামী শরিয়াহর নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকায় বলা হয়েছে, প্রচলিত ক্রেডিট কার্ডের মতো সুদভিত্তিক ব্যবস্থা অনুসরণ করা যাবে না। এর পরিবর্তে ইসলামী ক্রেডিট কার্ডে কর্জ (সুদমুক্ত ঋণ) এবং উজরাহ (সেবা মূল্য) নীতি অনুসরণ করতে হবে।

শরিয়াহসম্মত নয়, এমন কোনো পণ্য বা সেবার লেনদেনেও এই কার্ড ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে নির্দেশনায়। বিশেষ করে মদ, জুয়া, তামাকসহ শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ পণ্য ও সেবার ক্ষেত্রে ইসলামী ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া কার্ড পরিচালনার জন্য ব্যাংকগুলো গ্রাহকের মুদারাবা বা বিনিয়োগকারী গ্রাহকদের সঞ্চিত আমানতের অর্থ ব্যবহার করতে পারবে না।

নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের সময় নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া যাবে। তবে উত্তোলিত অর্থের ওপর শতাংশের ভিত্তিতে কোনো ফি বা চার্জ আরোপ করা যাবে না।

কার্ডের সঙ্গে সম্পর্কিত কোনো ফি বা চার্জ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে গ্রাহককে অন্তত ৩০ দিন আগে বিষয়টি জানাতে হবে। এতে গ্রাহককে আগাম তথ্য জানানোর পাশাপাশি চার্জ পরিবর্তনের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কেনাকাটা, নগদ অর্থ উত্তোলন কিংবা ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে যে অর্থ দেওয়া হবে, তা হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে বিবেচিত হবে। ফলে এ ধরনের ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে ঋণের অতিরিক্ত কোনো অর্থ বা সুবিধা নেওয়া যাবে না।

Advertise with us
Advertise with us
৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অভিনেতা থেকে আর্মি, কার্গিল যুদ্ধেও...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, পঞ্চাশ...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact