|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপ্রতিম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার,তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতিম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার,তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, পুলিশের প্রশংসা করতে হবে। তারা হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক সব তথ্য-উপাত্ত দ্রুততম সময়ে উদ্ধার করেছে।

ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধও স্বীকার করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জড়িতরা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স অপ্রতীমের থেকে ৫ থেকে ১০ বছর বেশি।

মন্ত্রী বলেন, অপরাধের বিচার হচ্ছে কি না, সেটা দেখতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জঘন্য অপরাধের ঘটনার রহস্য দ্রুত উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছে। আর যেগুলো সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রম চলছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

 

Advertise with us
Advertise with us
৬ষ্ঠ দিনের মতো ইসলামী ব্যাংকের...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায়...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে বাঁশ...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact